যে সমস্ত ক্লাব কমিটি ও ও বিদ্যালয় কে সম্মান প্রদান করা হয়েছে তারা সনাতনী সংস্কার কে প্রাধান্য দিয়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত করেছেন। এর পাশাপাশি সরস্বতী পূজার সঙ্গে , সনাতনী সংস্কৃতির ভাবধারাকে সামনে রেখে সরস্বতী পূজা মন্ডপকে শিক্ষাঙ্গন তৈরি করার প্রচেষ্টা চালিয়েছেন শুধুমাত্র তাদেরকেই এই সম্মান প্রদান করা হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ( প্রান্ত প্রচারক 'জয়ন্ত পাল )
হিন্দু রত্ন ননীগোপাল সিংহ,
স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, সনাতনী আশ্রম, কলিকাতা, সমাজসেবী সম্রাট চক্রবর্তী, (স্বয়ংসেবক ও সমাজসেবক গোবিন্দ বিশ্বাস) (স্বামী সচ্চিতানন্দ মহারাজ, ইসকন) (সমাজসেবক বিশাল ঘোষ) এছাড়া বিভিন্ন ক্লাবের সম্পাদক ও স্কুলের শিক্ষকবৃন্দ।
যে সমস্ত স্কুল এবং ক্লাব কে সংবর্ধনা দেওয়া আছে তাদের মধ্যে অন্যতম, দেবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বোয়ালদহ জুনিয়র হাই স্কুল, বেলিয়া চন্ডী যুবক সংঘ, আনন্দ আনন্দপুর সরস্বতী পূজা কমিটি, রাধা গোবিন্দ সংঘ, অগ্রগতি স্পোর্টিং ক্লাব পাঞ্চিতা, বাণী বন্দনা স্বরসতী পূজা পুরুলিয়া, প্রগতিশীল সরস্বতী পূজা বাসন্তী ২৪ পরগনা, ভরতগড় সার্বজনীন সরস্বতী পূজা সহ বিভিন্ন কমিটিকে পুরস্কার দেওয়া হয়।
সেকারণে সরস্বতী পূজা সহ সকল পূজা যাহাতে শুদ্ধাচারে হয়, এবং প্রতিটি পূজা মন্ডপে ধর্মচর্চা ও শিক্ষা চর্চা হয় তার জন্য আমাদের প্রচেষ্টা করা।
তার অঙ্গ স্বরূপ সার্থক সরস্বতী পূজা সম্মান দেওয়া হল। যে সকল সরস্বতী পূজা কমিটি, পূজা মন্ডপে কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, ধর্ম চর্চা করেছে তাদেরকে এই সম্মান দেওয়া হয়েছে। কলকাতার ভারত সভা হলে।
0 coment rios: