এই বিষয়ে একজন প্রাক্তন সেনা কর্তা রামপদ দাস বলেন, পাকিস্তান সন্ত্রাস এর আতুর ঘর এবং সারা বিশ্বে যে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে তার প্রধান কারন এই পাকিস্তান।
বিগত তিন দশক ধরে পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্য কলাপ করে চলেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। তাইতো এর শেষ হওয়া দরকার। আমি একজন প্রাক্তন সেনা হিসাবে বলতে পারি, এই ভাবে নিরীহ পর্যটক দের ধর্ম দেখে দেখে হত্যা করা কত বড় মানবাধিকার লঙ্ঘন সেটা পাকিস্তান হয়তো জানে না।
তাইতো আমি আমার প্রধান মন্ত্রীর কাছে দাবী রাখী, একদম গোড়া থেকে সন্ত্রাস বাদ তুলে ফেলতে হবে। তার জন্যে সমস্ত সেনা আপনার পাশে থাকবে।
অপর দিকে অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র। তিনি এই এয়ার স্ট্রাইক কে ফেক বলেছেন।
রামপদ দাস মহুয়া মিত্র কে উদ্দেশ্য করে বলেন, তিনি সাংসদ হয়ে কি করে সেনা কে অপমান করতে পারেন। এর আগেও তিনি অনেক দেশ বিরোধী কাজ করেছেন।
তিনি আসলে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করছেন। তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি বাঙালি হিসাবে একজন কলঙ্কিত মানুষ, আপনি সারা ভারতের কাছে বাঙালিকে অপমান করছেন। তাই আপনি এখনই ক্ষান্ত হন। আপনি এবং আপনার দলের কার্যকলাপ বাংলার মানুষ সবটাই জানে। তাই নিজেকেও নিজের দলকে আর কলঙ্কিত করবেন না।
0 coment rios: