Tuesday, 28 October 2025

রানাঘাটে বিজেপির আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান,বক্তা কর্মশালা।

শুভ কল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা, রানাঘাট  - হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী, আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান উপলক্ষে বক্তা কর্মশালা অনুষ্ঠিত হলো  রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার পার্টি অফিসে। আজকের এই কর্মশালার সূচনা করেন সাংসদ জগন্নাথ সরকার। 
 স্বদেশী পণ্য ব্যবহারের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এই সভা থেকে। প্রত্যেকটি বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে বলতে চেয়েছেন স্বদেশী পণ্য ব্যবহার করলে ভারত আত্মনির্ভর স্বয়ংসম্পূর্ণভাবে হবে। 
 এই সভাটি অনুষ্ঠিত হয় নবদ্বীপ জোনের বিধানসভা ভিত্তিক। আজকের এই কর্মশালায়  উপস্থিত  ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, প্রাক্তন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার,গৌতম পাল, নদিয়া দক্ষিণ জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, বারাসাত জেলার প্রাক্তন জেলার সভাপতি শংকর চ্যাটার্জী, তারক সরকার সহ নবদ্বীপ জোনের বিভিন্ন নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর চ্যাটার্জি বলেন, আমাদের পার্টি পঞ্চ নিষ্ঠার উপরে চলে। সেই পঞ্চ নিষ্ঠাকে অবলম্বন করেই ভারতকে আত্মনির্ভর করতে হবে।। 
MP জগন্নাথ সরকার বলেন, ভারত সেই দিন থেকেই আত্মনির্ভর হয়ে গেছিলো, যেদিন ভারত সারা বিশ্বকে করোনা ভ্যাকসিন সাপ্লাই করেছিল। 
 ভারত অতিতেও আত্মনির্ভর ছিল, বর্তমানেও আছে, আগামীতেও ভারত আত্মনির্ভর থাকবে।  ভারত শুধু আত্মনির্ভর নয় ভারত বর্তমানে বিশ্ব গুরুর পথে এগিয়ে চলেছে। 
 আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রধান কর্তব্য এবং দায়িত্ব হলো স্বদেশী পণ্য বেশি বেশি ব্যবহার করা এবং ধীরে ধীরে বিদেশি পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবেই ভারত প্রকৃতপক্ষে আত্মনির্ভর হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: