কয়েক হাজার কর্মীদের সাথে মিছিল করে নমিনেশন দিতে আসেন বারাসাত লোকসভার প্রাথী স্বপন মজুমদার এবং তার সাথে ছিলো বসিরহাটের প্রাথী রেখা পাত্র। এই দুই জন আজ নমিনেশন দাখিল করেন বিজেপির হয়ে।
এই দুই জনের নমিনেশনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলার সভাপতি তরুণ ঘোষ, শঙ্কর চ্যাটার্জী, রামপদ দাস, তাপস মিত্র, কামদেব দত্ত, অনুপ দাস, তুহিন মন্ডল, মধুসুধন মন্ডল সহ বিভিন্ন মন্ডল এর সভাপতি ও অন্যান্য নেতৃত্ব।
হাবরা বিধানসভার কর্মীদের উৎস উচ্ছ্বাস ছিল চোখে পরার মতো। তারা বলেন আমরা এই বিধানসভা থেকে 20-30 হাজার ভোটের লিড দেবেন।
অশোকনগর বিধানসভা থেকেও বিজেপি কর্মীদের টার্গেট তারা স্বপন মজুমদারকে 15-20হাজার ভোটের লিড দেবেন।
দেগঙ্গা বিধানসভা ও মধ্যমগ্রাম বিধানসভায় জোর লড়াই হতে চলেছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। রাজারহাট গোপালপুর বিধানসভা ও বিধাননগর বিধানসভা থেকে কর্মীরা যদি জোর লড়াই দিতে পারে তাহলে স্বপন মজুমদার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। সে ক্ষেত্রে 50-60 হাজার ভোটের ব্যবধানে বারাসাত লোকসভায় স্বপন মজুমদার জিততে চলেছে বলছে বিজেপির কর্মীরা।
0 coment rios: