Tuesday, 6 August 2024

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ ও মন্দির ভাঙচুর করছে জামাত।

দৃষ্টি বাংলা, বাংলাদেশ - গতকাল ৫ ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সাথে সাথে সে দেশে বসবাসকারী এক কোটি হিন্দুর উপর অকথ্য অত্যাচার শুরু হয়েছে গতকাল রাত থেকেই। দেখে দেখে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দু দেব-দেবীদের মূর্তি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার ভয়ানক দৃশ্য সারা দৃশ্য দেখতে পাচ্ছে। যদিও বাংলাদেশ বর্তমানে সেনা অধীনে চলে গেছে। বর্তমানের সেনাপ্রধান  তিনি আশ্বাস দিয়েছে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। যদিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিছু ছাত্র-ছাত্রী এবং ইমামরা মন্দির পাহারা দিচ্ছে। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে যেভাবে লুটপাট করা হয়েছে সেই দৃশ্য একজন বাঙালি হিসেবে খুবই লজ্জার। 
 আজ প্রেস বিজ্ঞপ্তি জারি করে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের  মানুষেরা  ভারত সহ সমগ্র বিশ্বের কাছে আহ্বান জানিয়েছে তাদের নিরাপত্তার।
 বাংলাদেশের হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কয়েক দফা দাবি তারা প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছে।
 বাংলাদেশ জাতীয় দলের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: