এদিকে বনগাঁ বাটার মোড়ে, বিধায়ক অশোক কীর্তনীয়া এর উদ্যোগে পথ চলতি মানুষকে রাখী পরিয়ে রাখী উৎসব পালন করা হয়। এখানে ট্রেড ইউনিয়ন সেলের পক্ষ থেকে রাখী পড়ানো হয়। এখানে উপস্থিত ছিলেন সেলের সভাপতি দীপ্তেন্দু বৈরাগী, শ্যামসুন্দর দত্ত, রাজর্ষি বিশ্বাস, অনুরুদ্ধ ভট্টাচার্য, লিলি অধিকারী, নৃপেন চক্রবর্তী, মানস বিশ্বাস, গোপালনগরের নেতৃত্ব নিত্য বিশ্বাস, সহ অন্যান্য অনেকে।
অপরদিকে বনগাঁ স্টেট ব্যাঙ্কের সামনে বনগাঁ নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকেও রাখী বন্ধন উৎসব করা হয়। এখানে উপস্থিত থাকতে দেখা যায় ন্যাশনাল কাউন্সিলের মেম্বার মধুসূদন মন্ডল, শোভন বৈদ্য, শ্রীকান্ত ব্যানার্জি, দীপঙ্কর দাস, সমরেশ মন্ডল, অরূপ পাল, সৈকত মিত্র সহ অন্যান্য অনেক নেতৃত্ব।
এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে ন্যাশনাল কাউন্সিলের মেম্বার মধুসূদন মন্ডল বলেন, বর্তমান পরিস্থিতি বিচার করে, রাখী বন্ধন উৎসব করা যায় না। রাজ্যে যেখানে মহিলাদের নিরাপত্তা নেই। প্রতিনিধি নিহত মহিলাদের ধর্ষণ করা হচ্ছে এই রাজ্যে, হাসপাতালের মধ্যে ডাক্তার কে ধর্ষণ করে খুন করা হয় যে রাজ্যে। সেই রাজ্যে রাখীবন্ধন উৎসব পালন করে মহিলাদের কতটা সম্মান রক্ষা করতে পারবো সেটাই কোটি টাকার প্রশ্ন।
ট্রেড ইউনিয়ন সেলের সভাপতি দীপ্তেন্দু বৈরাগী বলেন, রাখি বন্ধন উৎসব হল, সৌভ্রাতৃত্বের বন্ধন। এই সমাজের সকলে মিলেমিশে থাকাই আমাদের অঙ্গীকার। যাতে আমরা এই সমাজটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিক থেকে নজর দিতে হবে।
সমাজসেবক জ্ঞানপ্রকার ঘোষ বলেন, রাখি বন্ধন উৎসব হল সকলের সঙ্গে মেলবন্ধন। কিন্তু আমাদের নিজেদের মধ্যেই মেলবন্ধনের অভাব দেখা দিচ্ছে বর্তমান সময়ে। নিজেরাই যদি সৌভাতৃত্বের মেলবন্ধন এগিয়ে নিয়ে যেতে না পারি নিজেদেরকে তাহলে আমরা সমাজকে কি দিশা দেখাবো।
বনগাঁ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি রক্ষা কমিটির সভাপতি অজয় ঘোষ বলেন, রাখী পূর্ণিমা উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে পথ চলতি মানুষকে রাখী পরিয়ে উৎসব পালন করা হলো। আগামী দিনে আমরা আরো বড় করে রাখি বন্ধন উৎসব পালন করব। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটু সমস্যা হলেও তার মধ্যেও আমরা এটা সুন্দরভাবে পালন করেছি।
0 coment rios: